• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৌদিতে আরো ৪ হজযাত্রীর মৃত‌্যু

সিসি ডেস্ক, ১৭ আগষ্ট: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরো চার বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চার বাংলাদেশি হজযাত্রী হলেন— ঢাকার ধানমণ্ডির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদিনায় ছয় ও জেদ্দায় দুজনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আটজন নারী ও ৩৭ জন পুরুষ।

শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬৫টি ফ্লাইটে এক লাখ ২৪ হাজার ৯২৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ