• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

দিনাজপুরে উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত সকাল ৯টায়

।। শাহ্ আলম শাহী ।। উপ মহাদেশের সবচেয়ে বড় ঈদুল আযাহার জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুর গোর-এ শহিদ ময়দানে।
বুধবার সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠি হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। নামাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষে ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি।নিচিদ্র নিরাপত্তার জন্য সমগ্র মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশ,র‌্যাব,বিজিবি,গোয়েন্দাসহ এক হাজার সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যর উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
উপমহাদেশের বৃহত্তম ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ওজুর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
শহরের গোর এ শহীদ বড় ময়দানে এশিয়ার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানে সকলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ