• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেনীতে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সার ৬ যাত্রী নিহত

ফেনী, ২৪ আগস্ট : ফেনীর লেমুয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
আজ ২৪ আগস্ট (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. নাসিম (২৬), অটোরিকশার যাত্রী সাহাদত হোসেন (২৬), নাসিমা বেগম (৪৫), সালমা আক্তার (১৮) ও দেলোয়ার হোসেন (১৯)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত ও আহত সবাই লেমুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপর দুইজন মারাত্মক আহত হয়েছেন।
এ ব্যাপারে ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়েছে। সামান্য আহতদের ফেনী সদর হাসাপাতালে এবং মারাত্মক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসাপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা সংযোগ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলে শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ৬জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ