• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসরাইলের ‘সোডাস্ট্রিম’ কিনবে পেপসি

সিসি ডেস্ক: ইসরাইল-ভিত্তিক ফিজি ড্রিঙ্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সোডাস্ট্রিম’ কিনতে চলেছে পেপসিকো। এই হাতবদলে সোডাস্ট্রিমের বর্তমান মালিককে ৩২০ বিলিয়ন মার্কিন ডলার দিবে পেপসি৷ তবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।
পেপসিকোর চেয়ারম্যান ও সিইও ইন্দ্র নোয়ি এ  বিষয়ে জানিয়েছেন, পেপসিকো এবং সোডাস্ট্রিম খুব দারুণ জুটি হবে৷ সোডাস্ট্রিম উৎপাদন বর্জ্যের পরিমাণ কমিয়ে দারুণ সব পানীয় তৈরি করে৷
সোডাস্ট্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল বির্নবাউম এই চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন৷
বাজারে থাকা সব কোলা পানীয়র বিকল্প পানীয় হিসেবে সোডাস্ট্রিম নিজেদের বাজারজাত করে থাকে৷ সাম্প্রতিক বছরগুলোতে চিনি-সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে পেপসি৷ তারই অংশ হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে৷
চলতি বছরের শেষের দিকে নোয়ির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন পেপসিকো বস ব়্যামন লাগুয়ার্তা৷ তিনি জানান, ‘‘আমাদের ব্যবসায় অনেক কিছু যোগ করবে সোডাস্ট্রিম৷” ধারণা করা হচ্ছে, সোডাস্ট্রিমের পণ্য বাজারজাত করতে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নোয়ির কৌশলই ধরে রাখবেন লাগুয়ার্তা৷ -ডয়েচে ভেলে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ