• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট রাতে কিশোরগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা। এতে মূখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ডঃ মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আমেনা কোহিনুর, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এছরারুল হক, সাধারন সম্পাদক জাকির হোসেন বাবুল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ