সিসি নিউজ, ৯ সেপ্টেম্বর: ‘বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। গত ১০ বছরে বিএনপি বার বার আন্দোলনের ডাক দিলেও আন্দোলন করতে পারেনি। তাদের কোন আন্দোলন আর আলোর মুখ দেখেনি। আগামীতেও তারা আন্দোলন করতে পারবে না। তারা ২০১৪ সালের মত আরেকটি নাশকতা করতে চায়, মানুষ মারতে চায়।
এ কারনে জনগন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের কারনে দিন দিন আওয়ামীলীগের ভোট বাড়ছে আর বিএনপির ভোট কমছে।’
শনিবার বিকেলে দলের নির্বাচনী প্রচারণার কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলের ট্রেনযাত্রায় নীলফামারীর সৈয়দপুর ও জয়পুরহাট রেলস্টেশনে আয়োজিত পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, “ আমাদের মধ্যে কিছু ভূল ত্রটি থাকতে পারে। তারপর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষামতায় আনতে হবে।” এজন্য নৌকা মার্কায় ভোট দিতে তিনি জনগনের প্রতি অনুরোধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্ততা করেন, এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আগামীতে মনোনয়ন পেতে কষ্ট হবে। যরা ক্ষমতায় থেকে জনগনের দূর্ভোগ বাড়িয়েছেন, আগামীতে তাদের মনোনয়ন দেওয়া হবে না।”
তাই আগামীতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে অভ্যন্তরীন কোন্দল ভূলে গিয়ে মন্ত্রী দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও নিদের্শ দেন ।