• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

স্থানীয় যানবাহনের জন্য মহাসড়কে আলাদা লেন

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: স্থানীয় যানবাহন চলাচলের জন্য মহাসড়কে আলাদা লেইন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিকেলে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকা শহর ঘিরে রিং রোড করা এবং পথচারীদের চলাচলে শৃঙ্খলা আনতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সংসদ নেতা ও সরকার প্রধান।
দেশের বিভিন্ন মহাসড়কে দূরপাল্লার যানবাহন আর স্থানীয় যানবাহন একইসঙ্গে চলাচল করে। দূরপাল্লার বাস, ট্রাক বা লরি দ্রুতগামী। রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন হালকা এবং অযান্ত্রিক যানবাহনও এসব দ্রুতগামী যানবাহনের রাস্তায় উঠে আসে। তৈরি হয় বিশৃঙ্খলা। ঘটে দুর্ঘটনা, প্রাণহানি।
অনাকাঙ্ক্ষিত এসব দুর্ঘটনা এড়াতে মহাসড়কে আলাদা লেইন তৈরি করবে সরকার- সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন ঘোষণাই দিলেন প্রধানমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে রাজধানীর সড়ক নিরাপদ করতে পাঁচ প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ঢাকা শহরের চারদিকে রিং রোড করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ রিং রোড এলিভেটেডেট করা হবে।
শহরাঞ্চলে বিভিন্ন সড়কে পথচারী চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার না করাসহ সব ধরনের অনিয়ম প্রতিরোধের উদ্যোগ নেয়া হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হবে। একে একটি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এছাড়া অন্য সব বিমানবন্দরের আধুনিকায়নেও কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ