• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ৪ শিশু সন্তানসহ রোহিঙ্গা নারী আটক

জয়পুরহাট প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর: দালালের মাধ্যমে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশু সন্তানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তাদের ৪ শিশু পুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭) ও রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।
আটককৃত সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান- সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয় দিয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা গ্রহন করেন। পরে সোহানা তার স্বামী ফায়েজ ও ৪ শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের কোন এক সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসলেও স্বামী ও দালাল পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ