সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনাপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতেরা হলেন, নীলফামারীর ডোমার থানার বামনিয়া এলাকার মজুন মিয়া ও জোরাবালি এলাকার মিনারুল মিনু।
পুলিশ জানায়, মঙ্গলবার নীলফামারী থেকে মজনু ও মিনারুল তাদের প্রতিবেশী এহসানের বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠে পাশের ঘরে মজনুর গলায় ফাঁস দেয়া এবং মিনারুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এহসান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এহসান ও তার স্ত্রী লায়লি বেগম এবং ছেলে বাদশাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।