সিসি নিউজ, ০২ অক্টোবর: সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আ. ফ. ম. সাকির হোসেন (সময় টিভি ও সমকাল) সভাপতি ও এম এ করিম মিস্টার (মানবজমিন) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার রাতে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার ড. আমির আলী আজাদ ১১ সদস্যের ওই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মকসুদ আলম (নীলফামারী চিত্র), সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (যুগের আলো ও ভোরের দর্পন), অর্থ সম্পাদক নিজু কুমার আগরওয়ালা (কালবেলা), দপ্তর ও ক্রীড়া সম্পাদক হীরা শর্মা (উত্তর বাংলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আর আলম ঝন্টু (প্রথম আলো), কার্যকরী সদস্য আমিনুল হক (বাংলাদেশ বেতার), মো: নজরুল ইসলাম (সাফ জবাব), বুলবুল রায় চন্দন(খবর) ও এম ওমর ফারুক (নীলফামারী বার্তা)।