সিসি নিউজ : সড়ক দূর্ঘটনায় উত্তরা ইপিজেডের নারী শ্রমিক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কাজীরহাট নামক এলাকায় কাঠ বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধিন অবস্থায় রাত ৯টায় সে মারা যায়।
নিহত শ্রমিকের নাম রাণী বেগম (২০)। সে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ এলাকার বেলাল হোসেনের স্ত্রী।