• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংলাপে যাবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

ঢাকা, ৩০ অক্টোবর।। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জন নেতা। মঙ্গলবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানিয়েছেন। তবে এই ১৬ জন কারা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাননি। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর সহ আরও অনেকে।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ