• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে গৃহবধুকে উত‌্যক্ত করার দায়ে যুবকের কারাদন্ড

সিসি নিউজ, ৩১ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর শহরে এক গৃহবধুকে উত‌্যক্ত করার দায়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‌্যমান আদালত। অভিযুক্ত রাজু হোসেন সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ার আব্বাছ আলীর পুত্র।

সূত্রমতে, মঙ্গলবার সন্ধ‌্যায় স্বামীর সাথে কেনাকাটা করার উদ্দেশ‌্যে ওই গৃহবধু শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে (সোহেলরানা মোড়) আসে। এ সময় বখাটে রাজু গৃহবধুকে উত‌্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। পুলিশ আজ বুধবার দুপুরে অভিযুক্ত রাজুকে ভ্রাম‌্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এ এম গোলাম কিবরিয়া তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত‌্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, দন্ডপ্রাপ্ত যুবককে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ