• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আ’লীগের মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক শাকিল খান

সিসি নিউজ, ১০ নভেম্বর।। বাগেরহাট- ৩ (মোংলা-রামপাল) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক শাকিল খান। শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কেনেন। এ সময়ে তার সমর্থক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন পত্র কেনার পর নায়ক শাকিল খান মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে (বাগেরহাট -৩ আসনে) সংসদীয় এলাকায় কাজ করতে বলেছেন। সেই অনুযায়ী আমি দলীয়ভাবে মোংলা-রামপাল এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালিয়েছি। জনসংযোগকালে এলাকায় সন্তান হিসেবে ব্যাপক সাড়া পেয়েছি। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাই, সেজন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদেন সাথে নিয়ে শনিবার সকালে সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছি।
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলে বাগেরহাট- ৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী হবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ