• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুক্তি পাচ্ছে তথ্যচিত্র ‘হাসিনা-অ্যা ডটার্স টেল’

সিসি নিউজ, ১৪ নভেম্বর।। শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা- অ্যা ডটারস টেল। কৃষিবিদ ইন্সটিটিউশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এর প্রয়োজক।

পাঁচ বছর ধরে ৭০ মিনিটের এ প্রামাণ্য চলচিত্র বানিয়েছেন রেজাউর রহমান খান। যিনি পিপলু আর খান নামেই পরিচিত। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে প্রযোজনা করেছে এটি। যাতে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তি জীবনের নানা দিক।

শেখ হাসিনা কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে জায়গা পেয়েছেন দেশবাসীর হৃদয়ে। তারই কাব্যিক চিত্রায়ণ এই প্রামাণ্য চলচ্চিত্র, বলছেন পরিচালক।

১৬ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমা, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন হলে। এরপর পর্যায়ক্রমে সারাদেশের সব সিনেমাহলে, দেশের বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ও অনলাইন প্লাটফর্মে।

নির্বাচনের আগে প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পেলেও তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মনে করেন, এর পরিবেশক প্রতিষ্ঠান গ্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ