• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ-লীগ ৭০টির বেশি আসন ছাড়বে না: কাদের

ঢাকা, ২৫ নভেম্বর।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জোট ও মিত্রদের ৬৫-৭০টির বেশি আসন দেওয়া হবে না।

তিনি বলেন, এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোট ও মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছ তা এখনও পরিষ্কার নয়। তবে শরিকদেরকে ৬৫-৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না।

এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট-মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়াও উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ