সিসি নিউজ, ২৬ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুর প্লাজায় একটি কোম্পানীর জনৈক নারী শ্রমিককে উত্যক্ত করার দায়ে দিপু রহমান (২০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।রোববার সন্ধ্যায় নারী শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে সৈয়দপুর থানা পুলিশ প্লাজার সামনে থেকে ওই যুবককে আটক করে। আটক দিপু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার খলিলুর রহমানের পুত্র। সে পেশায় একজন অটোচালক।
পরে পুলিশ রাতে আটক দিপুকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করে।
সৈযদপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।