• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

ঢাকা, ২৬ নভেম্বর।। ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপিত হবে।

সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বলে দুপুরে সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৭ সালের ২৭ নভেম্বর মন্ত্রিসভা ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছিল। সেই হিসেবে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ