• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর-৪ আসনের মনোনয়নপত্র দাখিল পররাষ্ট্রমন্ত্রীর

সিসি নিউজ, ২৭ নভেম্বর।। উৎসবমুখর পরিবেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন সফল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে গত রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেন সফল পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ