• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

পটুয়াখালী, ০২ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ ঘোষণা দেয়া হয়।

এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী মো. শাহজাহান খান ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন বলে জানান জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট ৩ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল। এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুই জন ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৌধ বলে গৃহীত হয়েছে।

এছাড়া পটুয়াখালী-১ আসনে ১২ জনের মধ্যে ৪ জন এবং পটুয়াখালী-২ আসন থেকে ১০ জনের মধ্যে ৩ জনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ