• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নওগাঁয় আওয়ামী লীগ নেতা নিজ বাড়িতে খুন

নওগাঁ, ০৫ ডিসেম্বর।। নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসাহাক হোসেন (৭৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে তার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় তার গাড়িচালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার জানান, রাত ৯টার দিকে নির্বাচনী কাজ শেষ করে মাইক্রোবাসে করে পলিপাড়ায় নিজ বাড়িতে ফেরেন ইসাহাক হোসেন। রাত পৌঁনে ১০টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এবং কারা তার ওপর হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ