• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনে অংশ নিতে পারছেন না রুহুল আমিন

সিসি ডেস্ক, ১১ ডিসেম্বর।। একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকছে। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।

আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রুহুল আমিনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ