
সিসি ডেস্ক, ২০ ডিসেম্বর।। গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমা ও ফরিদপুরের এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। বুধবার (১৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি চিঠি পাঠায় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সংস্থাপান শাখার উপসচিব সাবেদ উর রহমান বলেন, ‘সেবাস্টিন রেমার বিরুদ্ধে কাজে সক্রিয় না থাকার অভিযোগ ছিল। আর এডিসি (ফরিদপুর) সাইফুল হাসানের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় ঠাকুরগাঁয়ের ওসি মোস্তাফিজুর রহমান, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনার ওসি কাজী মাইনুল ইসলাম, মাহবুব উদ্দীন খোকনের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসি আব্দুল মজিব এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ীর একাংশ) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে তার ওপর হামলার ঘটনা বর্ণনা করেন ।