• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজিবপুরে ১শ পরিবার নদী গর্ভে বিলিন

     images  আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গত ৩ দিনে ৩ গ্রামের ১শ ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। নয়াচর উত্তর পাড়া, ব্যাপারি পাড়া ও মন্ডল পাড়া ৩টি গ্রামই মোহনগন্জ ইউনিয়নের মানচিত্রের পাতা থেকে মুছে গেছে। শুস্ক মৌসুমে এ রকম ভয়াবহ নদী ভাঙ্গন বিরল। অসময়ে রাক্ষুসি ব্রম্মপুত্র গিলে খাচেছ একের পর এক গ্রাম। ভাঙ্গন প্রতিরোধ না করলে আগামী কয়েক দিনে উক্ত ইউনিয়নের হাজী পাড়া ও দিয়ারার চর গ্রাম নদী গর্ভে হারিয়ে যাবে। রেহাই পাবেনা দিয়ারার  চর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও। ব্রম্মপুত্র নদ থেকে মাত্র ৩শ গজ দুরে অবস্থান বিদ্যালয়টির। রাজিবপুর উপজেলার সাথে একমাত্র সংযোগ সড়কটি সেতুসহ নদীতে বিলিন হওয়ায় যোগাযোগ বিচিছন্ন হয়ে পড়েছে। ভিটেমাটি হারা অনেক পরিবারই রাস্তার দুপাশে অন্যের বাড়ির আঙ্গিনায় মানবেতর জীবনযাপন করছে। নদী ভাঙ্গনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কে অবগত করে দ্রুত প্রতিরোধের দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ