• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে নৌকার সমর্থনে সরে দাঁড়ালো লাঙ্গল

কুড়িগ্রাম, ২৭ ডিসেম্বর।। কুড়িগ্রাম-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমএ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি ডা. আক্কাছ আলী সরকার।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এর আগে মতিনের বাসায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাতীয় পার্টি প্রার্থী আক্কাছ আলী, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের পনির উদ্দিন আহমেদসহ ঘন্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মতিনের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী।

সংবাদ সম্মেলনে আক্কাস আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান রেখে এবং মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই মহাজোটের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়লাভ করুক এবং নতুন নেতৃত্ব এলাকার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।

সংবাদ সম্মেলন নানক বলেন, একটি সুখবর। এখন প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ না থাকায় আমরা কোথাও লাঙ্গল কোথাও নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেদ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ স্থানীয় নেতারা।

পরে তারা আওয়ামী লীগের পক্ষে উলিপুর শহীদ চত্বরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন।

জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা পরস্পরকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এতে করে উলিপুরে সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ