• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনিয়ম ও কারচুপির অভিযোগে অন্তত ৫০ প্রার্থীর ভোট বর্জন

সিসি ডেস্ক, ৩০ ডিসেম্বর।। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে সারা দেশে বিএনপি-ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ৪২ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। সংবাদ সম্মেলন করে এ কথা জানান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নুরুল ইসলাম বাবুল। এছাড়াও, খুলনা-১ ও ৬ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে লক্ষ্মীপুর-৪ আসন থেকে ভোট বর্জনের ঘোষণা দেন ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব। খুলনা-১,৩,৪,৫ ও ৬; ময়মনসিংহ-৮, ১০; শেরপুরের ২, ৩; নীলফামারী-২, ৩ আসন থেকেও সরে দাঁড়িয়েছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা।

এছাড়া, মাদারীপুর-২ ও ৩ আসনে, ব্রাহ্মণবাড়িয়া ৬, জামালপুর ২, ৩; ঝিনাইদহ-১, কুষ্টিয়া-১, চাঁদপুর-২, কচুয়া-১, শরীয়তপুর-২, হবিগঞ্জ -৪, বাগেরহাট-৩ , সাতক্ষীরা ৪, মাদারিপুর ২, ৩; ও রংপুর-৫, বগুড়া ৩ এবং পাবনা ৫ আসন থেকে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থীরা। সরে দাঁড়িয়েছেন মাদারিপুর-২ আসন থেকে এক স্বতন্ত্র প্রার্থী ও নীলফামারী- ৪ আসনের ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী এবং বগুড়া ৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমও ভোট বর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ