• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বর্ণের মূল্যবৃদ্ধি কার্যকর

সিসি ডেস্ক, ২ জানুয়ারি।। সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগেই। তবে তা কার্যকর করা হলো আজ বুধবার থেকে।

এখন থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়। ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক  প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

এর আগে স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিলো গত ২২ ডিসেম্বর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও তা মধ্যরাতে স্থগিত করার ঘোষণা দেয় বাজুস।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৬৫৬ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৫১৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ