• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ভারতে গরু রক্ষায় ‘গো-শুল্ক’ চালু

সিসি ডেস্ক।। ভারতে গরু রক্ষার্থে গো-শুল্ক চালু করলো উত্তর প্রদেশের যোগী সরকার। যোগী সরকারের এক মুখপাত্র জানায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্ত্বে এক বৈঠকে গো-শুল্ক চালু করার ঘোষণা করা হয়। খবর এনডিটিভির।

যোগীর রাজ্যের সমস্ত গুরুদের রক্ষণাবেক্ষণ ও কোথাও যেন গরুদের ওপর অত্যাচার চালানো না হয় তারই প্রেক্ষিতে এই শুল্ক চালু হচ্ছে বলে জানানো হয়।

যোগী সরকারের মুখপাত্র আরো জানান, গরুর সুরক্ষায় রাজ্যের সমস্ত গ্রাম, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও পুরনিগমে অস্থায়ী গোশালা তৈরি করা হবে বলে এমন পরিকল্পনা অনুমোদন হয়েছে।

এছাড়াও প্রতিটি জেলার প্রত্যেকটি গ্রাম ও শহরে কমপক্ষে ১ হাজার গবাদি পশু থাকার জায়গা তৈরি করা হবে। এর জন্য আবগারি, মাণ্ডি পরিষদ, সহ অন্যান্য লাভজনক সংস্থায় ২ শতাংশ শুল্ক ধার্য করা হবে।

উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে গত সপ্তাহে তার সরকারি আধিকারিকদের পথচলতি গরুদের রক্ষা ও যন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এছাড়া যোগী তার রাজ্যে অবৈধভাবে দখলে থাকা এলাকা খালি করে গরুদের সুরক্ষার জন্য গো-চারণ ভূমি তৈরির নির্দেশ দিয়েছেন।

যোগী তার রাজ্যের পথচলতি গবাদি পশুদের কিভাবে আরো ভালো আশ্রয়স্থল গড়ে তোলা যায় এবং গরুদের আরো কিভাবে যত্ন বাড়ানো যায় তার খসড়া তৈরির দায়িত্ব দিয়েছেন মুখ্য সচিব অনুপচন্দ্র পাণ্ডেকে। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ