• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ন্যান্সির সংসারে ভাঙনের সুর

বিনোদন ডেস্ক, ২ জানুয়ারি।। জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বছরের শুরুতেই ভাঙনের সুর শোনা যাচ্ছে তার সংসারে। এ গায়িকা আর তার স্বামীর সঙ্গে থাকছেন না। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েক বছরের সংসারের পর গত দুই মাস যাবত আর একসঙ্গে থাকছেন না ন্যান্সি।  এ বিষয়ে ন্যান্সি জানান, স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে গত দুই মাস ধরে থাকা হচ্ছে না। পারস্পরিক আলাপের মাধ্যমেই তারা আলাদা থাকছেন।
জানা গেছে, তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন মিলেই। ন্যান্সি তার বাসায় রয়েছেন।

তিনি বলেন, আমরা দুই মাস ধরে আলাদা থাকছি। অষ্ট্রেলিয়া সফর থেকে দেশে আসার পর থেকেই আমরা একসঙ্গে থাকছি না। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি। বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সঙ্গে আর জায়েদের সঙ্গে থাকছেন ছোট মেয়ে নায়লা।   ন্যান্সি বলেন, আমাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। নিয়মিতই আমাদের কথা হয়। তবে আলাদা থাকার সিদ্ধান্তটাও আমাদের। ভবিষ্যত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ