• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধা-৩ আসনে ৪ জনের মনোনয়নপত্র জমা

সিসি নিউজ, ২ জানুয়ারি।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, আওয়ামী লীগের শাহ মো. ইয়াকুবুল আজাদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক ও জাতীয় পার্টিও মনজুরুল হক সাচ্চা।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, প্রথম তফসিল অনুযায়ী যাদের মনোনয়নপত্র বৈধ রয়েছে তাদের আর নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না। পুনঃতফসিল অনুযায়ী নতুন কেউ ইচ্ছা করলে নির্বাচনে অংশ নিতে পারবেন। এই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার। মনোনয়নপত্র বাছাই করা হবে বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

প্রথম তফসিলের প্রার্থীরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম গোলাপ ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে এ আসনের ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়া আসনটির নির্বাচন স্থগিত করেন ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ