• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

ঢাকা, ৬ জানুয়ারি।। মন্ত্রিসভার সদস্যদের তালিকায় সংসদ সদস্য নন বা নির্বাচিত ছাড়া টেকনোক্র্যাট কোটায় থাকছেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। তারা হলেন-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।রবিবার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মোস্তাফা জব্বার টেকনোক্র্যাট কোটায় আবারও মন্ত্রী হয়েছেন। এর আগেও তিনি ওই মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।

স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন। এর আগেও তিনি ওই মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।এছাড়া টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ যুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধান নির্বাচনী পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে বিগত তিন কমিটিতে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ