• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে পশুর খামারে দম্পতি খুন

সিসি নিউজ, ২৭ জানুয়ারী॥ সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে লিজ নেয়া নিজের গরুর খামারে এক ব্যক্তি ও তার স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়েছে আরো একজন। রাতের কোন এক সময়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা বেগম। চারদিন আগে খামারে আসেন এই দম্পতি। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা প্রথমে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে জখম করে। পরে নজরুল ও সালমাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। ভোরে স্থানীয়রা আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল ভর্তি করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য খামারের জমির মালিক হাজী আসলাম উদ্দিন, তার দুই পুত্র আকতারুজ্জামান লাবু ও মেহেদি হাসান সজল এবং খামারের বুয়া রহিমা বেগমকে থানায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি হত‌্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং লাশ ময়না তদন্তের জন‌্য নীলফামারী জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ