• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দু’দিনের মধ্যে আরেকটি শৈত্যপ্রবাহ আসছে

সিসি ডেস্ক, ২৮ জানুয়ারী।। শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাবু উত্তর জনপদের মানুষ। উত্তর গোলার্ধ জুড়ে চলছে শীতকাল। বাংলাদেশ এ গোলার্ধের একটি দেশ। দেশটির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এখানকার আবহাওয়াতেও তাই নিরক্ষীয় প্রভাব দেখা যায়। আর ভৌগোলিক অবস্থানগত কারণেও এখানে জানুয়ারি মাসে তীব্র শীত অনুভূত হয়। তবে সাম্প্রতিক বছরগুলো জলবায়ুগত সব সমীকরণ উল্টে যেতে বসছে। ফলে শীত থাকলেও নেই আগের মতো শৈত্যপ্রবাহ।

এমন অবস্থায় রবিবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর দিচ্ছে একটি শৈত্যপ্রবাহের খবর। তারা বলছে, চলতি মাসের শেষ নাগাদ অর্থাৎ আগামী ২৯ জানুয়ারি থেকে দেশের গড় তাপমাত্রা কিছুটা কমতে পারে। যা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এর ফলে সারাদেশেই শুরু হতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।

এ বিষয়ে অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, চলতি মাসের শেষ দিকে দেশে আরো একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ