• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোক্তাদের প্যাকেটজাত পণ্য ব্যহারের পরামর্শ

সিসি ডেস্ক, ২৯ জানুয়ারী।। ভোক্তা পর্যায়ে সবক্ষেত্রে প্যাকেটজাত পণ্য ব্যহারের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। প্যাকেটের বাইরে খোলা বা ড্রামের পণ্যে কোনো লেবেল ও মান না থাকায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন তারা।
সোমবার সকালে পল্টনে বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক মতবিনিময় সভায় এই পরামর্শ দেন তারা। প্যাকেটজাত পণ্যের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় ভোক্তাদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান ব্যবসায়ীরা। এসময় ট্যারিফ কমিশনের সদস্য শেখ আব্দুল মান্নান বলেন, ভারত ২৫টি পণ্য ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও কিছু কিছু অশুল্ক বাধায় এ সুবিধা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছেনা। তাই এবিষয়ে উভয়পক্ষ আলোচনা করে সমাধানের তাগিদ তাদের। বক্তারা বলেন, পণ্যের দাম নির্ধারণে উৎপাদক, পরিবেশক ও ভোক্তা এ তিনটি পর্যায়কে বিবেচনায় আনতে হবে। ভ্যাট নিয়ে হয়রানি বন্ধে বিভিন্ন স্থান থেকে ভ্যাট না নিয়ে নির্দিষ্ট একটি স্থান থেকে ভ্যাট নেয়ার আহ্বান তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ