সিসি নিউজ।। রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্তক করার অপরাধে মনিরুজ্জামান (৪৫) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে দুইটি মোবাইল সেট সহ আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।
আটক মনিরুজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকার বালারঘাট মাস্টার গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র ও নারায়গঞ্জের স্টার পারটেক্স কোম্পানীর মেকানিকেল প্রকৌশলী বলে রংপুর র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, প্রকৌশলী মনিরুজ্জামানকে রবিবার বিকেলে নিজ বাড়ী থেকে আটক করে সোমবার সকালে আরপিএমপি হারাগাছ থানা নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে রংপুর ইউনিটের সাব-ইন্সপেক্টর মোছা: পারভিন বেগম বাদী হয়ে ডিজিটাল আইন ২০১৮ এর ২৫, ২৭, ২৯ ও ৩১ ধারায় আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে হারাগাছ থানায় এজাহার দায়ের করেছেন।
হারাগাছ থানার এসআই ও তদন্তকারী অফিসার নুর আলম বলেন, প্রকৌশলী মনিরুজ্জামান ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ব্যঙ্গাত্তক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার পরিকল্পনা করছিল। এ অপরাধে অভিযান চালিয়ে প্রকৌশলী মনিরুজ্জামান আটক করে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আরপিএমপি হারাগাছ থানা পরিদর্শক ওসি আব্দুর রশিদ বলেন, আটক প্রকৌশলী মনিরুজ্জামানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে ।