• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

সংসদে সদস্যদের সমান সুযোগ নিশ্চিত চান প্রধানমন্ত্রী

ঢাকা।। সব সংসদ সদস্যের সমান সুযোগ নিশ্চিত করতে স্পিকারকে অনুরোধ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তিনি এ অনুরোধ করেন। জনগণের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণ উন্নত দেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী।

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়  বেলা ৩টায়। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরুর পর আওয়ামী লীগের সংসদ সদস্য ওবায়দুল কাদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন।

এরপর সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। টানা তৃতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন তিনি।

রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ার পর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। সংসদ সদস্যরা তাদের বক্তব্যে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে স্পিকারের সহযোগিতা চান।

একাদশ সংসদের প্রথম অধিবেশনে নিজের প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান।

সংসদকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দেশবাসীর দেয়া গুরু দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

এবার ২৫৭টি আসনে বিজয়ী হয়ে সংসদের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ১৯৭৩ সালের নির্বাচনের পর এবারই প্রথম কোনো রাজনৈতিক দল এতো বিপুল আসনে জয়ী হয়েছে। সংসদে ২২টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ