• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সিসি নিউজ, ৫ ফেব্রুয়ারী।। মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে সেসব মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন বছর ধরে কারাগারে থাকা এক মাদকের আসামির জামিন শুনানি করতে গিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতিমো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়।

একইসঙ্গে সব জেলার ডিসি, এসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এসব মামলার বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তিতে সহযোগিতা করতে বলা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও নির্দেশ দেন আদালত।আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

এর আগে ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। এর পর থেকে মিজানুর রহমান গ্রেফতার হয়ে কারাগারেই আছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। তাই হাইকোর্টে অন্তর্র্বতীকালীন জামিন চেয়ে মিজানুর রহমান আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ