সিসি নিউজ।। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের ৪৩ আসনের মধ্যে ৪১ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এ তালিকায় নীলফামারী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া আলিম রয়েছেন। শুক্রবার বিকেলে দলের সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় মনোনয়ন বোর্ডের সভা। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে অংশ নিতে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।