• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন পরিচালনায় কোনো আপস নয়: সিইসি

সিসি ডেস্ক।। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপসে না যেতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের আপস করার প্রয়োজন নেই। কেবল নিরপেক্ষতা ও আইনকানুনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করতে হবে।’

নূরুল হুদা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উপজেলা পরিষদে নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন। কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তাহলে ওই সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ করে দিতে পারে।’

রিটার্নিং কর্মকর্তাদের ওপর তার আস্থা রয়েছে, তারা সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন বলেও জানান সিইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ