• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

সিসি ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পদত্যাগপত্রে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় নেতিবাচক ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া শুধু নৈতিক দায়িত্বই নয়, পরবর্তি প্রজন্মকে দায়মুক্ত করার জন্যও জরুরি।
শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে দলের আমির মকবুল আহমদের কাছে পদত্যাগ পাঠান আব্দুর রাজ্জাক। এতে তিনি উল্লেখ করেন, দুই দশক ধরে তিনি জামায়তকে বুঝিয়েছেন, একাত্তরের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিৎ। কিন্তু জানুয়ারি মাসে জামায়তের সর্বশেষ পদক্ষেপ তাকে হতাশ করেছে। তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি তার পদত্যাগপত্রে দল ছাড়ার ১৩ টি কারণ উল্লেখ করেছেন। জ্যেষ্ঠ বদরনেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির ৫ দিন পর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর ঢাকা ছাড়েন জামায়াতের অন্যতম এই নেতা। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এই আইনজীবী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ