• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী।। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বিকেলে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে, নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। ঘটনার পর থেকেই বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পলাতক ছিলেন। প্রাথমিকভাবে তারা হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করে পুলিশ। ঘটনার পরদিন, ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির। মামলায় বাড়ির দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করা হয়। নিহত মাহফুজা চৌধুরী, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ