• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

সিসি ডেস্ক।। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপের ভোট হবে আগামী ২৪ মার্চ। এদিন দেশের ৭টি বিভাগের ২৫ জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয় বলে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৭ মার্চ।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, তৃতীয় দফায় ৭টি বিভাগের ২৫টি জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে। এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা আছে। এ ছাড়া, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ করা হবে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ