• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চকবাজারে ভয়াবহ আগুনে নিহত ৮১

সিসি ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত ৮১ জন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান একথা জানিয়েছেন। দগ্ধ অর্ধশতাধিক জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা।
রাসায়নিকের একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ায় তা ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হতাতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের আবাসিক ভবনের সামনে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। বিকট শব্দে বিষ্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে। সেখানে রাসায়নিকের গুদাম, খেলনার দোকানসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েকগুণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের কারণে ভবনটির সামনে থাকা একটি চায়ের দোকানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সড়কে। সেখানে অন্তত ১৫টি গাড়িতে আগুন ধরে গেলে বিস্ফোরিত হয় একের পর এক গাড়ির গ্যাস সিলিন্ডার।
আগুন খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই অনেক পথচারী মারা যান। আর, আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন বেশিরভাগ ভবনের বাসিন্দা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সরু রাস্তার কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয় তাদের। আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার অন্যতম কারণও এটি।
দগ্ধ ও আহতদের বেশিরভাগকে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য যাওয়া হয়। স্বজনের খোঁজে হাসপাতালে ছুটে যান অনেকে।
অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় অস্থায়ী কমান্ডপোস্ট বসিয়েছে ফায়ার সার্ভিস। বিচ্ছিন্ন করা হয়েছে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ