• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

প্রিয়জনের লাশ বুঝে নিচ্ছেন স্বজনরা

ঢাকা, ২২ ফেব্রুয়ারী।। চকবাজারে আগুনে নিহতদের মধ্যে ৪৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত করা যায়নি, এমন দেহের পরিচয় নিশ্চিতে হবে ডিএনএ পরীক্ষা। নমুনা দেয়ার জন্য স্বজনদের রোববার যেতে বলা হয়েছে সিআইডি কার্যালয়ে। এদিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগুনে পুড়ে নিহতদের ৪০ জনের মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার রাতেই। তবে বাকিরা পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় চেনার উপায় নেই।
চিকিৎসকেরা জানান, যেসব মরদেহ শনাক্ত করা যায়নি তাদের পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হবে।
প্রতিটি মরদেহের ডিএনএ সংরক্ষণ করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এর সঙ্গে শিগগিরই নিকটজনের ডিএনএ নমুনা মেলানো হবে।
এদিকে, আগুনে পোড়া ৯ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের মধ্যে ৩ জন রয়েছেন আইসিউতে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ