ঢাকা, ২৫ ফেব্রুয়ারী।। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে লড়বেন মোস্তাফিজুর রহমান, জিএস পদে খন্দকার আনিসুর রহমান ও এজিএস প্রার্থী খোরশেদ আলম সোহেল। এছাড়াও প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস উম্মে হাবিবা বেনজীর, এজিএস সাদিকুল ইসলাম।
এর আগে সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল দেয়। ভিপি প্রার্থী হচ্ছেন নুরুল হক নূরু, জিএস প্রার্থী রাশেদ খান, এজিএস প্রার্থী ফারুক হাসান। আজ ছিলো মনোনয়ন সংগ্রহের শেষ দিন আর জমার শেষ দিন কাল। এছাড়া রোববার ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হলেও আজ সদ্য বিদায়ী কমিটির সদস্যরা আলাদা স্বতন্ত্র একটি প্যানেল ঘোষণা করেছে।