• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উড়োজাহাজ ছিনতাইকারীর পরিচয় উদ্ধার

সিসি ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকালে নিহত সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় মিলেছে। র‍্যাব জানিয়েছে, তার নাম পলাশ আহমেদ। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুর। নিহতের পরিবার জানিয়েছে, প্রায় দেড় বছর আগে চিত্রনায়িকা সিমলার সাথে তার বিয়ে হয়। তবে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মোটিভ সর্ম্পকে তারা কিছু বলতে পারেননি।
আসল নাম পলাশ আহমেদ হলেও ফেইসবুকে সে পরিচিত ছিল মাহিবি জাহান নামে। তার পেশাগত পরিচয় লেখা আছে, ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিশেষজ্ঞ হিসেবে।
মাহিবি জাহান নামের ফেইসবুক প্রোফাইল ঘেঁটে তার সাথে চিত্র নায়িকা সিমলার বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখা যায়। সেখানে সিমলাকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন তিনি। এর সত্যতা মিলেছে পলাশের পরিবারের ভাষ্যেও।
পরিবার বলছে, পলাশ তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাসের পর ভর্তি হন সোনারগাঁও ডিগ্রি কলেজে। তবে পড়াশোনা শেষ করেন নি। পরিবারের অবাধ্য হওয়ায় তাকে বাড়ি থেকে বাড়ি বের করে দেয়া হয়েছে অনেক আগে। তারপরও মাঝে মাঝেই সে বাড়িতে আসতো। ঝগড়া করে প্রতিবার টাকাও নিয়ে যেতো বলে জানিয়েছে পরিবার।
কি কারনে পলাশ বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে কোনো ধারনা দিতে পারেন নি পরিবারের সদস্যরা। তবে পরিবার জানিয়েছে, পলাশ এর আগেও বগুড়া থেকে এক মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে। সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে।

হাসপাতালের মর্গে বিমান ছিনতাইকারীর মরদেহ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নিহত উড়োজাহাজ ছিনতাই-চেষ্টাকারীর মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে যায় পুলিশ।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উড়োজাহাজটি কেন ছিনতাই করতে চেয়েছিল, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। আট মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইকারী নিহত হওয়ার পর ব্রিফিংয়ে জানানো হয়, তদন্তের পরই জানা যাবে এর মোটিভ। এদিকে ওই বিমানের দুবাইয়ের যাত্রীদের কিছুক্ষণের মধ্যে বিশেষ ফ্লাইটে পাঠানো হচ্ছে। আর উড়োজাহাজটি কারিগরি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে রাখা হয়েছে।
দুপুরে ঢাকায় এ বিষয়ে ব্রিফ করবেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এদিকে রাত দশটা থেকেই স্বাভাবিক শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম।
গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি চট্টগ্রামে নামার আগে এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এরপরই চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ