• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণে ফটো আইডি বাধ্যতামূলক

ঢাকা, ২৬ ফেব্রুয়ারী।। বিমানসহ সকল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীগণকে বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেয়ার সময় টিকেটের সঙ্গে ফটো আইডি অবশ্যই দেখাতে হবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজের এ নির্দেশের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।

শাকিল মেরাজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীগণকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় ফটো আইডি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিমানে ভ্রমণ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্টকার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।

প্রসঙ্গত, গত রোববার চট্টগ্রামে বিমানের ছিনতাইয়ের চেষ্টার পরে এই নির্দেশ দিলো সিভিল এভিয়েশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ