• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

ভিপি নুরুল হক, ছাত্রলীগের রাব্বানী জিএস, সাদ্দাম এজিএস

ঢাকা, ১২ মার্চ।। ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক ও জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। এছাড়াও এজিএস হয়েছেন সাদ্দাম হোসেন। রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।
ফল ঘোষণার পরই ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় এক ঘণ্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখে তারা।
২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেন নূর। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ছেন। রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত করার অভিযোগে রাতেই নুরের বিরুদ্ধে মামলা করে এক ছাত্র।
রাত ৩টা ২৪ মিনিটে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হয়েছে।
ভিপি পদে নূর পার ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। জিএস গোলাম রাব্বানী পেয়েছেন ১০ হাজার ৪৪৮ ভোট। এজিএস সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভিপি পদে ফল ঘোষণার পরই বিক্ষোভ করে ছাত্রলীগ নেতা কর্মীরা। ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান।
এসময় ১০ মিনিট ফল ঘোষণা বন্ধ থাকে। পরে অন্যপদগুলোর ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ফল ঘোষণার পর উপাচার্যকে অবরুদ্ধ করে আবারো বিক্ষোভ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। প্রায় ১ ঘন্টা অবনুদ্ধ থাকার পর শীর্ষ নেতারা এসে উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেন।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ