• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

৩৭তম বিসিএসের ৫৭৮ জনকে নন-ক্যাডারে নিয়োগ

সিসি ডেস্ক, ১৪ মার্চ।। ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার হিসেবে যারা নিয়োগ পাননি, তাদের মধ্য থেকে পাঁচশ ৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সুপারিশ করেছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেনির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ