• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলমারীতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত

চিলমারী (কুড়িগ্রাম), ১৭ মার্চ।। কুড়িগ্রামের চিলমারী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয় র‌্যালি শেষে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী, শিশু ও পুরুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়।
পরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, অধ্যক্ষ জাকির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম, ২নং যুগ্ন সাধারন সম্পাদক প্রকৈশলী আবু হানিফা রঞ্জু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও দিবসটি উপলক্ষে কুউজ ও চিত্রাংকন প্রতিযোগী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সিএ জোবাইদুল ইসলাম জানান। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলিত হয়ে শিশু সমাবেশ করে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালিসহ দিনব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়। এবং চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যেগে র‌্যালি ছাড়াও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ